নোটিশ

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য পদ গ্রহন

অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য পদ গ্রহন

ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য পদ গ্রহনের জন্য বাংলাদেশেও বহির্বিশ্বে অবস্থানরত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে।

সদস্যপদের যোগ্যতাঃ

(ক) ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এস এস সি অথবা এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা এ এসোসিয়েশনের সদস্য হতে পারবেন।

(খ)যে সমস্ত প্রাক্তন ছাত্র – ছাত্রী উক্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৩( তিন) বৎসর লেখাপড়া করেছেন, তাঁরা সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন এবং নির্বাহী কমিটি কিংবা এ বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্ধারিত কমিটির সিদ্ধান্তক্রমে সদস্য হতে পারবেন।

সদস্যের প্রকারভেদ ও চাঁদার পরিমানঃ
( ক) সাধারণ সদস্যঃ
বাংলাদেশে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরা ৫০০(পাঁচশত টাকা) সদস্য ফি প্রদানের মাধ্যমে এসোসিয়েশনের সাধারণ সদস্য হতে পারবেন এবং সদস্য হওয়ার পরবর্তী বছর থেকে প্রতি বৎসর ডিসেম্বর মাসে ৩০০(তিনশত টাকা) করে নবায়ন ফি পরিশোধ করবেন। প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩০০০(তিন হাজার) টাকা সদস্য চাঁদা ও বাৎসরিক ৫০০ (পাঁচশত)টাকা নবায়ন ফি পরিশোধ করতে হবে।

(খ)আজীবন সদস্যঃ বাংলাদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা এককালীন ১৫০০০(পনেরো হাজার) টাকা এবং প্রবাসে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা এককালীন ২৫০০০ (পচিশ হাজার টাকা)পরিশোধ করে এসোসিয়েশনের আজীবন সদস্য হতে পারবেন।আজীবন সদস্যের ক্ষেত্রে কোন বাৎসরিক নবায়ন ফি প্রদান করতে হবে না।

সদস্য হতে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরন করে অ্যালামনাই এসোসিয়েশনের ব্যাংক একাউন্টে সদস্য চাঁদা জমা দিয়ে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট একাউন্টে সদস্য ফি জমাদান রশিদের স্ক্যানকপি নিজ নিজ আবেদনের সাথে অনলাইনে সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদন ছাড়াও আগ্রহী সদস্য গণকে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সদস্য ফি সহ জমা দিয়ে রশিদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ব্যাংক একাউন্টের বিবরণঃ
A/C Name: Dhakadakshin Multilateral High School &College Alumni Association
A/c No:2014010003931
Rupali Bank Limited
Dattarail Branch,Sylhet
Routing Number: 185911180

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *