আহবায়ক কমিটি গঠন
১৭ মার্চ, ২০২২ খ্রিঃ তারিখ ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, দত্তরাইল অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী, মহান মুক্তিযুদ্ধের বীর সংগঠক, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ, সাবেক ইউ পি চেয়ারম্যান,বর্ষীয়ান ব্যক্তিত্ব জনাব আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরী। সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এসোসিয়েশনের সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রনয়ন ও নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে বিগত ১৭ মার্চ,২০২২ খ্রিঃ, বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও সরকারের সাবেক সচিব জনাব ফখরুল ইসলামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি নিম্নরূপঃ
জনাব ফখরুলইসলাম,আহবায়ক
জনাব ডাঃ রঞ্জিত কুমার দে, সদস্য
জনাব আবদুল মতলিব,সদস্য
জনাব আব্দুন নুর মছলাই,সদস্য
জনাব মজির উদ্দিন চাকলাদার, সদস্য
জনাব মোঃ আলাউদ্দিন,সদস্য
জনাব সাহাব উদ্দিন আহমদ, সদস্য
জনাব মনসুর আহমদ, সদস্য
জনাব রেজাউল আমিন,সদস্য
জনাব কাজল কান্তি দাস, সদস্য সচিব
জনাব আব্দুল ছায়াদ, সদস্য।